কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৯ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৮-১০-২০২৬ আর্কাইভ তারিখ: ০৮-১০-২০৩১
০৮ অক্টোবর ২০২৬ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), রংপুরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে ‘পল্লী উন্নয়ন একাডেমি, রংপুরের কার্যক্রম অবহিতকরণ সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মানিত সচিব ড. রফিকুল-ই-মোহামেদ। সভায় প্রধান অতিথি নবসৃষ্ট পল্লী উন্নয়ন একাডেমি, রংপুরের কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি একাডেমির চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভা শেষে সম্মানিত সচিব মহোদয় একাডেমির বিভিন্ন অংশ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আয়োজিত ০৪-০৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত ০৫ দিন ব্যাপী ‘দক্ষতা নবায়ন প্রশিক্ষণ কোর্স’-এ ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী’ বিষয়ে একটি প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। এ সময় পল্লী উন্নয়ন একাডেমি, রংপুরের মহাপরিচালক জনাব খায়রুল আনাম, পরিচালক, উপপরিচালকসহ একাডেমির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।