কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৪৪ PM

০৮ অক্টোবর ২০২৬ তারিখ আরডিএ রংপুর প্রাঙ্গণে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মহোদয়ের গাছের চারা রোপণ

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৮-১০-২০২৬ আর্কাইভ তারিখ: ২৭-১০-২০৩৩

০৮ অক্টোবর ২০২৬ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল-ই-মোহামেদ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), রংপুর প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমের অংশ হিসেবে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। এ সময় সচিব মহোদয়ের সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী, বরেণ্য নজরুল সংগীত শিল্পী জনাব ফেরদৌস আরা, পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর প্রাঙ্গণে একটি সোনালু গাছের চারা রোপণ করেন। চারা রোপণকালে সচিব মহোদয় পরিবেশ সংরক্ষণ ও টেকসই পল্লী উন্নয়নে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি একাডেমি প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় পল্লী উন্নয়ন একাডেমি, রংপুরের মহাপরিচালক জনাব খায়রুল আনামসহ একাডেমির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাইল ১
ফাইল ২

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন